রাজধানীর অলিগলি বন্ধ, জনদুর্ভোগ চরমে

কবির হোসেন
১০ জুলাই ২০২৪, ১৫:১১আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৮:৩৪

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বুধবার (১০ জুলাই) তৃতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বেশ কিছু রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। বেলা যত বাড়ছে, আন্দোলন তত তীব্র হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিটি পাড়া-মহল্লার অলিগলিতে। এতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

বুধবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে দেখা যায়, রাজধানীর পান্থপথ, গ্রিন রোড, সোনারগাঁও রোড, তেজগাঁওয়ের সব রাস্তার আশপাশে অলিগলি বন্ধ হয়ে আছে। এসব রাস্তায় শত শত ছোট যানবাহন আটকে থাকতে দেখা গেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সাজ্জাদ হোসনে

মেরুল বাড্ডা থেকে স্ত্রীকে নিয়ে বসুন্ধরা শপিং মলে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন রাশেদুল ইসলাম। রামপুরা পয়েন্ট থেকে হাতিরঝিল দিয়ে বোটে চড়ে আসতে পারলেও তেজগাঁও নেমে আর গাড়ি পাচ্ছিলেন না তারা। পরে তেজগাঁও থেকে পুরো রাস্তা হেঁটেই আসতে হয়েছে তাদের।

রাশেদুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোদের অনেক তাপ। গাড়ি নাই, হেঁটেই আসতে হয়েছে।’

এক বছরের সন্তানকে নিয়ে শরীয়তপুর থেকে ডাক্তার দেখাতে ঢাকায় আসেন ঋতু আক্তার। সকাল সকাল গাড়ি ঢাকা পৌঁছালেও নেমে আরও সামনের দিকে যাচ্ছিলেন তিনি। ঋতু বলেন, ‘অনেক কষ্ট করে সিএনজি, রিকশা নিয়ে এসেছি। বাংলামোটর এসে আর কোথাও যেতে পারছিলাম না। কোনও গাড়ি পাচ্ছি না, রাস্তা বন্ধ। উপায় না পেয়ে হাঁটতে হাঁটতে সোনারগাঁও পুলিশ বক্সে এসে দাঁড়াই। যাবো স্কয়ার হসপিটালে। সেখানে দুপুরে ডাক্তার দেখানোর কথা।’

রাস্তায় শত শত ছোট ছোট যানবাহন আটকে থাকতে দেখা গেছে। ছবি: সাজ্জাদ হোসেন

শুধু তারাই না, যানবাহন বন্ধ থাকায় এমন শত শত লোকজন পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বিপাকে পড়েছেন।

পান্থপথ সিগন্যালে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যান্য রাস্তা বন্ধ থাকলেও পান্থপথে, গ্রিন রোড দিয়ে কিছু গাড়ি চলাচল করছিল। তবে দুপুর ১টার পর থেকে জ্যাম বাড়তে থাকে। দেড়টার দিকে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।’

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) স্নেহাশিস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধান প্রধান সড়ক বন্ধ থাকায় এর চাপ পড়েছে অলিগলিতে। এতে প্রতিটি মহল্লার অলিগলিতে যানবাহন আটকে আছে।’

জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। ছবি: সাজ্জাদ হোসেন

সড়কের পরিস্থিতির বিষয়ে ডিএমপির মিডিয়া এবং জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে সকাল থেকে সতর্ক অবস্থানে পুলিশ। মানুষ ও যান চলাচল স্বাভাবিক রাখতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আজ এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। তবে আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটাবিরোধীরা।

/কেএইচ/আরকে/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম