৪ স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ১৬:২১আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৭:৪৯

রাজধানীর মিরপুর-১০-এ পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছেন কোটা আন্দোলনকারীরা। ওই আগুন ওভারব্রিজে ছড়িয়ে পড়ে। এছাড়া ওই এলাকায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরাও পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। বৃহস্পতিবার (১৮ জুলাই) এই পরিস্থিতিতে মিরপুরের চার মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব আব্দুর রউফ জানান, মিরপুর ১০-এ সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে মেট্রোরেলের আপাতত মিরপুর ১০, মিরপুর ১১, কাজীপাড়া, শেওড়াপাড়া স্টেশন বন্ধ আছে। তবে এসব স্টেশনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ’

তিনি বলেন, ‘পল্লবী থেকে উত্তরা উত্তর ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে। উত্তরা উত্তর থেকে পল্লবী এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশ দুই ভাগে চলছে মেট্রোরেল।’

/এএজে/আরকে/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম