সায়েন্স ল্যাবে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৪, ১৭:০২আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৭:১১

রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) দুপুর ২টার পর এ ঘটনা ঘটে।

আটকের পর শিক্ষার্থীদের সায়েন্স ল্যাবে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গাড়িতে করে থানায় নেওয়া হয়েছে।

সায়েন্স ল্যাব থেকে ছয় শিক্ষার্থী আটক

রবিবার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক সব ধরণের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই সেই ঘোষণা প্রত্যাখ্যান করে পাল্টা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা সংস্কারের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরসহ আরও কয়েক জন। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে সায়েন্স ল্যাব, পল্টন মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান ও আন্দোলনের প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। এছাড়াও পুরানা পল্টন মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাগিবিতণ্ডা হয়। এ সময় পুলিশ পল্টন মোড় থেকে চার শিক্ষার্থীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

/এএইচএস/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম