আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৪:৪৭আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬:১৩

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে। বুধবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি সভা পরিচালনা করছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন)

সমাবেশ শুরুর আগে সমাবেশ স্থলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত হন। তারা অনেকে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন)

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাসহ ঢাকার আশপাশের এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত রয়েছেন।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন)

সমাবেশ চলাকালে বিকাল পৌনে ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশ স্থলে অবস্থান করেন। অবশ্য কিছু নেতাকর্মী বায়তুল মোকাররম মসজিদ গেটের নিচে অবস্থান নেয়।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন)

বৃষ্টির মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের গেটের নিচে আশ্রয় নেন আওয়ামী লীগের অনেক কর্মী (ছবি: সাজ্জাদ হোসেন)

আওয়ামী লীগের শান্তি সমাবেশ (ছবি: মাহফুজ সাদি)

আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে পুলিশের অবস্থান (ছবি: সাজ্জাদ হোসেন)

/ইএইচএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের