রাষ্ট্রীয় শোক ঘোষণা দেশবাসীর সঙ্গে উপহাস: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ২১:০০আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২১:০০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দমিয়ে রাখা ও দেশব্যাপী ভীতি সৃষ্টির অপচেষ্টায় আওয়ামী সরকার গণগ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতন শুরু করেছে। তিনি বলেন, ‘ভীতি ছড়িয়ে শিক্ষার্থীদের কখনোই দমিয়ে রাখা যায় না। গণহত্যা চালিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা দেশবাসীর সঙ্গে উপহাসের নামান্তর।’

বুধবার (৩১ জুলাই) দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। 

কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

এদিন দলের পৃথক একটি অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের ব্যবসায় ধস পড়ছে, চেতনার ব্যবসা এদেশে আর চলবে না।’

মুফতী ফয়জুল করীম বলেন, ‘সরকার একটি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। এই দেশটিতে এখন কোনও গণতান্ত্রিক বিধিব্যবস্থা আছে, এটি মনে করার কোনও কারণ অবশিষ্ট নেই। সরকার আজ পর্যন্ত এত নির্মমতা, এত হত্যাকাণ্ড, এত নির্যাতন, এত নিপীড়নের পরও কোনও ধরনের দায়দায়িত্ব স্বীকার করেনি।’

/এসটিএস/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি