কোটা আন্দোলনে সৃষ্ট সহিংতায় নিহত ও হামাস নেতার স্মরণে

বিভিন্ন জেলায় হেফাজতের দোয়া মাহফিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৯:৫৭আপডেট : ০২ আগস্ট ২০২৪, ২০:০২

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ছাত্র-জনতাসহ সবার রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার রুমের মাগফেরাত কামনায় বিভিন্ন জেলায় দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২ আগস্ট) বিকালে চট্টগ্রাম জামিয়া আজিজুল উলুম বাবুনগরে এই মাহফিল হয়। সেখানে সংগঠনের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা নিয়ে নয়, ছাত্রহত্যার বিচারের দাবিতে পরিণত হয়েছে। ৫ মের শাপলা চত্বরে শহীদ হেফাজতকর্মী ও মাদ্রাসাছাত্রদের খুনের বিচার গত ১০ বছরেও করা হয়নি। এক্ষেত্রে সরকারের কোনও বিকার নেই; অনুতাপ নেই।’

তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম ও প্রতিবাদী আলেমসমাজকে দমিয়ে রাখার চেষ্টা এখনও চলমান। মিথ্যা মামলা-মোকদ্দমার বেড়াজালে ফেলে আলেমদের হয়রানি বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব মামলা প্রত্যাহার করতে হবে।’

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা হাবীবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মীর ইদরীস, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনীর, সহকারী মহাসচিব জাকারিয়া নোমান ফয়েজী, হেফাজত কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল হাসান গুনবী, মাওলানা মুহাম্মদ বাবুনগরী, মুফতী ইসমাইল প্রমুখ।

এছাড়া রাজধানীতে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে অংশ নেন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি বশির উল্লাহ, মাওলানা জুবাইর আহমদ, মুফতি শরীর উল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা এহসানুল হক, মাওলানা আবদুল্লাহ আল মাসুদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা সানাউল্লাহ খান,মাওলানা শরীফ হোসাইন, মাওলানা তৈয়ব, মাওলানা মুমিনুল ইসলাম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইসলামিয়া দারুল আকরাম বি-বাড়িয়ায় জুমার নামাজের পর দোয়া করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজত নেতা মাওলানা আব্দুল হালিম, মাওলানা আলী আজম, মাওলানা আনাস সা'দ, মাওলানা আসাদ।

চট্টগ্রাম মহানগরীতে মুফতি হারুন ইজহারের সভাপতিত্বে লালখান বাজার মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, মাওলানা জিয়াউল রহমান।

কুমিল্লা মহানগরের  হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি শামছুল ইসলাম জিলানী, মুফতি আমজাদ হোসাইন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাখাওয়াত বিন তাহেরসহ অনেকে।

/এসটিএস/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
রাজনীতির ‘ট্রাম্পকার্ড’ হেফাজতে ইসলাম?
সর্বশেষ খবর
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ