যে কারণে স্থগিত হলো চাঁদপুরের দুই উপজেলার নির্বাচন

চাঁদপুর প্রতিনিধি
২৮ মে ২০২৪, ১৬:১৫ আপডেট : ২৮ মে ২০২৪, ১৬:১৫

চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হওয়ার কারণ দেখিয়ে মঙ্গলবার (২৮ মে) এ দুই উপজেলার নির্বাচন স্থগিত করার অনুরোধ জানান চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। এরপর কমিশন থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

জেলা প্রশাসক তার চিঠিতে উল্লেখ করেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার (২৭ মে) সারাদিন চাঁদপুর জেলায় ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল সারাদিন চাঁদপুর জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

এ বিষয়ে জেলা কোর কমিটির সভায় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের যে পরিমাণ ক্ষতি হয়েছে বুধবারের মধ্যে কোনোভাবেই শতভাগ বিদ্যুৎ চালু করা সম্ভব হবে না।

মঙ্গলবার পল্লী বিদ্যুৎ জানিয়েছে, ভোটের দিন অর্থাৎ ২৯ মে এর মধ্যে ২২৮টি কেন্দ্রে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে না।

রিটার্নিং কর্মকর্তা বলেছেন, সব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না গেলে ভোটগ্রহণ সম্ভব নয়।

এদিকে, মঙ্গলবার বিকালে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে বৈরি আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই উপজেলায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক