নৌকার বিরোধিতা করে পার পাবেন তা হবে না: নানক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ২২:১৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২:২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের ভেতরে থেকে কেউ ষড়যন্ত্র করলে রেহাই করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন, ‘সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীক দিয়েছেন। আর সেই নৌকার বিরোধিতা করে পার পেয়ে যাবেন তা হবে না।’

শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের বন্দরে কবিলার মোড়ে বন্দর উপজেলা আওয়ামী লীগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে নির্বাচিত হয়েছিলেন। আর সেই শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করছেন?’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া দলীয় লোকজনকে হুঁশিয়ারি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনা তার নেতাকর্মীদের আগলে রাখেন। কিন্তু যদি কেউ বারবার অপরাধ করতে থাকেন, অন্যায়ের পর অন্যায় করতে থাকে তখন শেখ হাসিনা একবার রুখে দাঁড়ালে ছাড় পাবেন না। এখনও সময় আছে তোমরা ভালো হয়ে যাও।’

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য- রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাবেক এমপি সানজিদা খানম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ। 

এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম