সারা বাংলাদেশ জানে আমি গরিব: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭:৫২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং ভোটারদের প্রভাবিত করতে কালো টাকা ব্যবহার করা হচ্ছে। সারা বাংলাদেশ জানে আমি গরিব মানুষ। অর্থনৈতিকভাবে আমি সাধারণ জীবনযাপন করি। এটা আমার শত্রুরাও জানে। এমনকি আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর কাকাও জানেন। সুতরাং কোথায় কে টাকা ছড়াচ্ছে এটাও প্রশাসনের কাছে আমার জিজ্ঞাসা। প্রশাসনকে এই কালো টাকার ছড়াছড়ি বন্ধ করতে হবে।’

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ, ডালপট্টি, খোয়ারপট্টি, কেরোসিনঘাট, টানবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আইভী বলেন, ‘আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলা, মন জয় করা, তাদের কাছ থেকে ভোট আনা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। আমি মনে করি, নির্বাচনি পরিবেশ এখনও অনেক ভালো আছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এ রকম পরিবেশ থাকুক আমি তা-ই চাই। যাতে সুষ্ঠু ও স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে পারে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌকার এ প্রার্থী বলেন, ‘শহরের পরিবেশ ঠিক রাখার জন্য যদি কোনও মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে তবে সেটি সঠিক কাজ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর বাইরে আমি কিছুই জানি না কাকে ধরেছে। কারণ, আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশ রাখার জন্য যে ব্যবস্থা নিতে হয়, প্রশাসন যেন তা নেয়।’

তিনি আরও বলেন, ‘২০১১ সালে নারায়ণগঞ্জে খুব সুন্দর নির্বাচন হয়েছিল। সরকার খুবই সুন্দর নির্বাচন করেছে। আশা করি, ১৬ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দেবে। প্রশাসনের কাছে একটাই দাবি, মানুষ যেন ভয়ভীতির ঊর্ধ্বে গিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারে।’

/এফআর/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সারা বাংলাদেশ জানে আমি গরিব: আইভী
সম্পর্কিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ