নাসিক নির্বাচন

অভিজ্ঞতা কম থাকায় ইভিএমের ভোটে ধীরগতি: জেলা প্রশাসক

শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে
১৬ জানুয়ারি ২০২২, ১৫:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৪১

ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সাধারণ ভোটারদের অভিজ্ঞতা কম থাকায় বিভিন্ন কেন্দ্রে ধীরগতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তিনটি কেন্দ্রে ইভিএমের বিষয়ে আপত্তি পেয়েছি। এরমধ্যে বন্দরের দুটি কেন্দ্র রয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি, আমাদের রিজার্ভ মেশিন আছে। এছাড়া ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে অনেকের অভিজ্ঞতা নেই। সে কারণে ভোট ধীরগতিতে হয়েছে। 

রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি এলাকার সরকারি তোলা রাম কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।   

 ভোটের পরেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। ফলাফল প্রকাশের পরেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জেলার পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন,  শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট রয়েছে। ২৭টি ওয়ার্ডে আইন-শৃঙ্খলা রক্ষায় ২৭টি টিম কাজ করছে। ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। র‌্যাব-পুলিশ-বিজিবি ও আনসার মিলিয়ে পাঁচ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন।

 তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরজুড়ে চার স্তরের নিরাপত্তা বলয় থাকছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের ১৯২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ জন করে সদস্য কাজ করছেন বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৫:২৫
অভিজ্ঞতা কম থাকায় ইভিএমের ভোটে ধীরগতি: জেলা প্রশাসক
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
ওয়াদা কখনও ভুলবেন না: জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী
তৃতীয়বারের মতো শপথ নিলেন আইভী
এবার তৈমুরের এজেন্ট এটিএম কামালকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা