নারায়ণগঞ্জে নির্বাচনে থাকছে ৫ হাজারের বেশি পুলিশ-বিজিবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৭:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭:২৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শুরু বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে এ সিটি নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, ‘কাউকে কেন্দ্র দখল ও প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। নির্বাচনে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবিসহ পাঁচ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত জেলা পুলিশ লাইন্স মাঠে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আরও বলেন, ‘নির্বাচন উপলক্ষে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের এই পরিবেশ কেউ ভঙ্গ করার চেষ্টা করবেন না। কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন, তাহলে কঠোর হস্তে দমন করা হবে। ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে আসবেন, কোনও বাধা সৃষ্টি হবে না। সারা বিশ্ববাসী দেখবে, ঐতিহ্যবাহী এই নারায়ণগঞ্জের ভোট কতটা সুষ্ঠু হয়। এটা একটি মডেল নির্বাচন হবে। নির্বাচনে কোনও ধরনের ছাড় এবং অরাজকতা সৃষ্টি করার সুযোগ দেবো না। বহিরাগত কাউকে আমরা নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেবো না। প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের ম্যাজিস্ট্রেটরা ও র‌্যাব সদস্যরা থাকবেন। ভোটের দিন জাতীয় পরিচয়পত্র দেখে আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে। ভোটের দিন অবশ্যই জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে বের হবেন।’

তিনি বলেন, ‘নির্বাচনের দিন বহিরাগত কাউকে সিটি করপোরেশন এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। ১৮ বছরের ওপরে যারা নারায়ণগঞ্জ থেকে বের হবেন- তাদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।’

মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগের বিষয়ে এসপি বলেন, ‘পুলিশ কোনও ব্যক্তি, দল বা গোষ্ঠীর হয়ে কাজ করছে না। কাউকে হয়রানি করা হচ্ছে না। যে সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৫ জানুয়ারি ২০২২, ১৭:২৭
নারায়ণগঞ্জে নির্বাচনে থাকছে ৫ হাজারের বেশি পুলিশ-বিজিবি
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ