প্রচারণার শেষ দিনে যা বললেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২ আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০০:৪৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১২টায়। শেষ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারণা, পথসভা ও গণমিছিল করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বিকাল নগরীর রেলগেটে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় নৌকার এই প্রার্থী বলেন, ‘১৮ বছর নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে আসছি। ২০০৩ সালে যখন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করি, তখন অনেকে দেশ ছেড়ে পালিয়ে ছিলেন। আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের মানুষ অন্যায়, অত্যাচার, খুন, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

তিনি বলেন, ‘এই নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর, একাত্তরের, শেখ হাসিনার ও আইভীর। এই নৌকার বিজয় হবে। আমি নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেছি মাটি ও মানুষ নৌকার পক্ষে রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।’

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক টাকা দিয়েছেন।’ এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নারায়ণগঞ্জবাসীকে আবারও নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ চেয়েছেন।

এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই কথা চলমান থাকবে। যেকোনও সময় কিছু ঘটে যেতে পারে। আমার বাবা আলী আহমেদ চুনকা সারা জীবন আপনাদের সেবা করে গেছেন। আমি আমার বাবার পথ অনুসরণ করে আপনাদের সেবা করে যেতে চাই। এই নারায়ণগঞ্জে ত্বকী, চঞ্চল, আশিকসহ যত হত্যাকাণ্ড হয়েছে এর বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাবো। জীবনের শেষ দিন পর্যন্ত নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই।’ পরে আইভীর নেতৃত্বে বিশাল একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আহমেদ হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।

নানক বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কিন্তু এই সুষ্ঠু নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, তাদের প্রতিহত করা হবে। কোন হুমকি-ধমকি মানা হবে না। আইভী নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র। আগামী ১৬ জানুয়ারি লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী হবে। কোনও ষড়যন্ত্র এই বিজয় রুখতে পারবে না।’

/এফআর/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
প্রচারণার শেষ দিনে যা বললেন আইভী
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
খাল-রাস্তা ছাড়া সেতু, আড়াই কোটি টাকার প্রকল্পে লাভবান কারা?
নদীতে মিললো আ.লীগ নেতার ভাসমান মরদেহ,পরিবারের দাবি হত্যা
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
সর্বশেষ খবর
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী