ভোটের দিন বিদেশি দূতাবাসের লোকদের মাঠে থাকার অনুরোধ তৈমুরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১৬:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬:৩৮

কর্মী-সমর্থকদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিন মাঠে থাকার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

তার অভিযোগ, ‘নির্বাচনি এজেন্ট ও যারা আমার সমর্থনে কাজ করছেন তাদের বাড়ি বাড়ি পুলিশ গিয়ে হয়রানি করছে। বিদেশি দূতাবাসে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ করবো, আপনারা নির্বাচনের দিন মাঠে থাকেন।’

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে শহরের ১২ নম্বর ওয়ার্ডে কিল্লারপুর এলাকায় প্রচারণা চালান তৈমুর আলম খন্দকার। প্রচারণা চলাকালে তিনি এ কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তৈমুর আলম বলেন, ‘আমার দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট হবে। গত কয়েকদিনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কসহ ১৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ রাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজাখুঁজি করলে মানুষের মানসিক অবস্থা কী দাঁড়ায়?’

প্রধান নির্বাচন কমিশনার ও পুলিশ সুপার উদ্দেশে এ মেয়র প্রার্থী বলেন, ‘নির্বাচনের আগে হয়রানি বন্ধ করুন। ভোটের উৎসবমুখর পরিবেশ নষ্ট করবেন না। ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না।’

দেশি-বিদেশি গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচন পর্যবেক্ষণ করেন। পুলিশকে জিজ্ঞাসা করেন, কেন আমার দলের নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে।’

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১৩ জানুয়ারি ২০২২, ১৬:৩৫
ভোটের দিন বিদেশি দূতাবাসের লোকদের মাঠে থাকার অনুরোধ তৈমুরের
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা