বাসায় এসে তৈমুরকে মিষ্টি খাওয়ালেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৭:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৪০

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেছেন।

সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টায় শহরের মাসদাইর এলাকায় তৈমুর আলমের বাসায় পৌঁছান আইভী। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাসায় প্রবেশের পর তারা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টি খাওয়ান।

এ সময় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তার (তৈমুর আলম) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমার বাবার কবরে গেলে, তার মায়ের মানে দাদির কবরেও যেতাম। নির্বাচন এলে অনেক কথা হয়। কিন্তু সেটা সাময়িক। নির্বাচন চলে গেছে, আমি মনে করি সেগুলো আমরা ভুলে সামনে এগিয়ে যাবো। সবাই মিলে নারায়ণগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।’

দলীয় নেতাকর্মীদের নিয়ে তৈমুর আলমের বাসায় আসেন আইভী

তিনি আরও বলেন, ‘নির্বাচনে তৈমুর চাচার ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আবারও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাকে এর আগেও সহায়তা করেছি, এখনও করবো।’

তৈমুর আলম বলেন, ‌‘রাজনীতিতে জয়-পরাজয় কোনও বিষয় না। তার (আইভী) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। ভাতিজি এসেছে চাচার বাসায়, অর্থাৎ মেয়ে এসেছে বাবার বাসায়। এখানে রাজনীতির কিছু নেই।’
 
তিনি আরও বলেন, ‘আইভীর বাবা আলী আহমদ চুনকার হাত ধরেই ছাত্র রাজনীতি শুরু করি। তার মাধ্যমে আমার রাজনীতিতে হাতেখড়ি। আইভী আর আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। আমি তাকে সবকিছুতে সহায়তা করবো।’

উল্লেখ্য, রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইভী এক লাখ ৫৯ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম পান ৯২ হাজার ভোট।

/এসএইচ/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৭ জানুয়ারি ২০২২, ১৭:৪৩
বাসায় এসে তৈমুরকে মিষ্টি খাওয়ালেন আইভী
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
পুলিশের নজরবন্দি আইভী
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ