বাসায় ফিরেছেন আইভী, অপেক্ষা ফলের

শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:১৬

ভোটের দিন প্রার্থীদের দৌড়ঝাঁপের মধ্য দিয়েই যেতে হয়। মেলে না বিশ্রাম। আর সেটি যদি হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এবং প্রার্থী যদি হন নৌকার, তাহলে সেই দৌড়ঝাঁপ কয়েকগুণ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। তেমনটিই হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রেও।

রবিবার (১৬ জানুয়ারি) নির্বাচনের দিন সকালে বাসা থেকে বের হন তিনি। বেলা ১১টায় আলী আহমদ চুনকা উচ্চ বালিকা কেন্দ্রে ভোট দেন।

এরপর চষে বেড়িয়েছেন পুরো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। ঘুরেছেন শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার কেন্দ্রে কেন্দ্রে। পর্যবেক্ষণ করেছেন ভোটারদের সুবিধা-অসুবিধা। তবে কেন্দ্রে কেন্দ্রে চষে বেড়ালেও আইভীর সঙ্গে তেমন মানুষ দেখা যায়নি। অনেকটা নিভৃতেই তিনি নিজের মতো ঘুরেছেন।

সূত্রে জানা গেছে, সারা দিনের দৌড়ঝাঁপ শেষে সন্ধ্যার দিকে নগরীর ব্যাপারীপাড়ার নিজ বাসভবনে ফিরেছেন আইভী। কিছুক্ষণ বিশ্রাম নেবেন। ফলের অপেক্ষায় রয়েছেন তিনি। ঘণ্টাখানেক পর বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এদিকে, ভোটদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আইভী। সেখানে নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে ব্যক্তিগত গাড়িতে নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
বাসায় ফিরেছেন আইভী, অপেক্ষা ফলের
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ