সরকার দলীয় প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাইনি: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৬ আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৬

প্রশাসনকে কখনও হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করেননি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, ‘প্রশাসন কখনও আমার হাতের মুঠোয় ছিল না, নেওয়ার চেষ্টাও করিনি। আমি সবসময় জনগণের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করেছি। সরকারি দলের প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাইনি। নেওয়ার চেষ্টাও করি না। জনগণ যেহেতু আমার পাশে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাবো?’

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন নৌকার এ প্রার্থী। প্রচারণাকালে তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, তার কর্মী-সমর্থকদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে আইভী বলেন, ‘আমি জানি না কাদের গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম বলুক। আমি একজনকে গ্রেফতারের কথা জানি, যাকে হেফাজতের নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছিল। আর কাকে ধরেছে, কী করেছে? সেটি আমি জানি না। জানার বিষয়ও না।’

তিনি বলেন, ‘আমি তো জনবিচ্ছিন্ন কেউ না। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সেটি নিশ্চয়ই প্রশাসন দেখবে। আমার তো ওইটা দেখার সময় নেই। আমার জনগণের কাছে যেতে হবে, জনতার কাছে ভোট চাইতে হবে। যদি কোনও সমস্যা হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।’

আগের দুটি সিটি নির্বাচন ও পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ করে নৌকার এ প্রার্থী বলেন, ‘ওই নির্বাচনে টানটান উত্তেজনা ছিল। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে। পরিবেশ সুন্দর ছিল।’

আইভী বলেন, ‘পরিষ্কার ও স্বচ্ছ কথা বলি। কখনও মিথ্যার আশ্রয় নেই না। শহরে যদি কেউ বিশৃঙ্খলা করে সেটি দেখভালের দায়িত্ব প্রশাসনের। আমি কোনও সহিংসতার সঙ্গে জড়িত না। আমি কাউকে বলিও নাই, ওরে ধরেন। আমি চাই, আমার ভোটাররা যাতে কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে যেতে পারে। কোনও সন্ত্রাসী যেন ঝামেলা পাকাতে না পারে, প্রশাসনকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’

/এফআর/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৬
সরকার দলীয় প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাইনি: আইভী
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
খাল-রাস্তা ছাড়া সেতু, আড়াই কোটি টাকার প্রকল্পে লাভবান কারা?
নদীতে মিললো আ.লীগ নেতার ভাসমান মরদেহ,পরিবারের দাবি হত্যা
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
সর্বশেষ খবর
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী