নির্বাচনে অনেক কথা হয়, সব ভুলে এগিয়ে যাবো: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৮:০৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:২৫

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নির্বাচন আসলে অনেক কথা হয়। নির্বাচন চলে গেছে, এখন সব ভুলে এগিয়ে যাবো।’

সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টায় শহরের মাসদাইর এলাকায় পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে আসেন আইভী। এ সময় সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন। আইভীর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাসায় প্রবেশের পর তৈমুর আলমের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর একে-অপরকে মিষ্টি খাওয়ান।

এ সময় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তার (তৈমুর আলম) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। বাবার কবরে গেলে, তার মায়ের মানে দাদির কবরেও যেতাম। আমি মনে করি নির্বাচন চলে গেছে, সেগুলো ভুলে সামনে এগিয়ে যাবো। সবাই মিলে নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।’

তৈমুর আলম বলেন, ‌‘রাজনীতিতে জয়-পরাজয় কোনও বিষয় না। তার (আইভী) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। ভাতিজি এসেছে চাচার বাসায়, অর্থাৎ মেয়ে এসেছে বাবার বাসায়। এখানে রাজনীতির কিছু নেই।’

উল্লেখ্য, রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইভী এক লাখ ৫৯ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম পান ৯২ হাজার ভোট।

/এসএইচ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৭ জানুয়ারি ২০২২, ১৮:০৭
নির্বাচনে অনেক কথা হয়, সব ভুলে এগিয়ে যাবো: আইভী
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ