রাজনীতিবিদদের মাদক ব্যবসায়ী বানিয়ে গ্রেফতার করা হচ্ছে: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৬:২১আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ‘এতদিন পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এখন যারা রাজনীতিবিদ তাদের মাদক ব্যবসায়ী বানিয়ে  গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থার অবশ্যই নিরসন করতে হবে।’

বুধবার (১২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে খানপুর, জোড়া পানির টাঙ্কি, বৌবাজার, পোলস্টার ক্লাব, বরফকলসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তৈমুর।

পুলিশি হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, ‘গ্রেফতার, হয়রানি বন্ধ করা না হলে জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জ রাজনীতির সূতিকাগার। আপনি নারায়ণগঞ্জকে চেনেন এবং জানেন। আপনাকে আমরা সবিনয়ে অনুরোধ করছি, এই নির্বাচনে যেন নারায়ণগঞ্জের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, নারায়ণগঞ্জের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। কোনও কারণে কোনও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে যেন বিঘ্ন না ঘটে। এতে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

নির্বাচিত হলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৈমুর আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কপোরেশনকে আমরা গণমুখী সিটি করপোরেশনে পরিণত করবো। এই নগরী হবে একটা নিরাপদ ও আধুনিক নগরী। যে নগরীতে থাকবে সব সুযোগ-সুবিধা। এই নগরী হবে একটা অসাম্প্রদায়িক নগরী।’

/এমএএ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
১২ জানুয়ারি ২০২২, ১৬:২১
রাজনীতিবিদদের মাদক ব্যবসায়ী বানিয়ে গ্রেফতার করা হচ্ছে: তৈমুর
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের