নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৯:০৭আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:০৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কোহিনুর আক্তার এ দণ্ড দেন।

সিদ্ধিরগঞ্জের ১ ও ২নং ওয়ার্ডে নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গণমাধ্যমকে তিনি জানান, ২নং ওয়ার্ডের মিজমিজি ও ১নং ওয়ার্ডের পাইনাদি এলাকায় কাউন্সিলর প্রার্থীদের পক্ষের লোকজন একাধিক মাইক ব্যবহার, নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার ও প্রতীক তৈরি, অনুমোদনহীন ক্যাম্প পরিচালনা, আলোকসজ্জা করা, ক্যাম্পে একাধিক সাউন্ডবক্স ব্যবহার করায় চারটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের প্রচারণায় সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। আচরণবিধিতে যা যা আছে তার ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
১১ জানুয়ারি ২০২২, ১৯:০৭
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা
সম্পর্কিত
২৬১ বস্তা সার মজুত করায় ৮০ হাজার জরিমানা, সেইসঙ্গে কারাদণ্ড
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ