ইভিএমে ভোট দ্রুত হলে ব্যবধান বড় হতো: আইভী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ২১:৩৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২১:৩৪

ইভিএমে নারী ও বয়স্কদের ভোট দিতে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ইলেট্রিনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি আধুনিক পদ্ধতি। তবে এতে ভোটগ্রহণ যদি আরও ফাস্ট করা যেতো, তবে জয়ের ব্যবধান বড় হতো। ইভিএমে ভোট দিতে সমস্যা হওয়ায় অনেক  নারী ভোটার ভোট দিতে পারেননি। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় নারীদের বুথ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় করার সমালোচনা করেন আইভী। তিনি বলেন, নারী ভোটারের ভোট কেন্দ্র দ্বিতীয় বা তৃতীয় তলায় করা হয়েছে, এটা ঠিক হয়নি। সবাই জানে বয়স্ক ও নারী ভোটারেরা আমাকে ভোট দেন। আমার ভোট ব্যাংকে হানা দেওয়ার জন্য এটা করা হয়েছে কিনা, তা খুঁজে দেখতে হবে। 

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিষয়ে তিনি বলেন, ওমিক্রন এবং কোভিড দুই বাড়ছে। প্রধানমন্ত্রী সময় দিলেই দেখা করবো।

ডা. সেলিনা হায়াৎ আইভী তার বিজয়কে জনতার বিজয় হিসেবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি  করপোরেশনের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করবো। বিশষ করে মেগা প্রকল্পগুলো আগে প্রাধান্য দেবো।

আইভী বলেন, তৈমুর আলম খন্দকারে ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ  চুতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাকে সব সময় আমি সহযোগিতা করেছি। অন্য দল করে বলে দুই চোখে দেখিনি। উন্নয়ন কাজে সমান সহায়তা করেছি। আগামীতেও এই ধারা  অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/টিটি/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৭ জানুয়ারি ২০২২, ২১:৩৪
ইভিএমে ভোট দ্রুত হলে ব্যবধান বড় হতো: আইভী 
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
ওয়াদা কখনও ভুলবেন না: জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী
তৃতীয়বারের মতো শপথ নিলেন আইভী
এবার তৈমুরের এজেন্ট এটিএম কামালকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা