আইভী আর আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৯:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:০৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আইভী আর আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। আমি তাকে সবকিছুতে সহায়তা করবো।’

সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টায় শহরের মাসদাইর এলাকায় তৈমুর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে আসেন টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটির নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় সাংবাদিকদের সামনে তিনি কথা বলেন। 

তৈমুর আলম বলেন, ‌‘রাজনীতিতে জয়-পরাজয় কোনও বিষয় না। আইভীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। ভাতিজি এসেছে চাচার বাসায়, অর্থাৎ মেয়ে এসেছে বাবার বাসায়। এখানে রাজনীতির কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আইভীর বাবা আলী আহমদ চুনকার হাত ধরেই ছাত্র রাজনীতিতে শুরু করি। তার মাধ্যমে আমার রাজনীতিতে হাতেখড়ি।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্বাচন আসলে অনেক কথা হয়। কিন্তু সেটা সাময়িক। আমি মনে করি নির্বাচন চলে গেছে, সেগুলো আমরা ভুলে সামনে এগিয়ে যাবো। নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।’

আইভীর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাসায় প্রবেশের পর তিনি তৈমুর আলমের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর একে-অপরকে মিষ্টি খাওয়ান।

উল্লেখ্য, রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইভী এক লাখ ৫৯ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম পান ৯২ হাজার ভোট।

/এসএইচ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৭ জানুয়ারি ২০২২, ১৯:০৬
আইভী আর আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে: তৈমুর
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি