আমি সারা জীবন প্রতীকের পক্ষে কাজ করেছি: শামীম ওসমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১৬:১২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী হারবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, আমি সারা জীবন প্রতীকের পক্ষে কাজ করেছি।

রবিবার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে ভোট দিতে এসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবচেয়ে বড় অর্জন, মৃত্যুর পর মানুষ যেন মনে রাখে। রাজনীতিকে আমি ইবাদত মনে করি। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা।’

সেলিনা হায়াৎ আইভী যদি নির্বাচনে হেরে যান, তাহলে প্রার্থী হারবেন নাকি নৌকা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না। যদি বলে এখানে কোনও কথা নেই।’

এই সংসদ সদস্য আরও বলেন, ‘ভোটের আগে প্রার্থীরা ভোটারের কাছে যান, ছবি তোলেন। আমার অনুরোধ ভোটের পরে যেন কারও পেটে লাথি না মারেন। রাজনীতি যোগ্যতার ভিত্তিতে করা উচিত, উত্তরাধিকার সেখানে বিবেচনায় আসা উচিত নয়।’

/এফআর/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৬:১২
আমি সারা জীবন প্রতীকের পক্ষে কাজ করেছি: শামীম ওসমান
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
সর্বশেষ খবর
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ