আমার জয়ে তৈমুর আলমও খুশি হবেন: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১:৩০

বেসরকারি ফল অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এই নিয়ে টানা তৃতীয়বার এ সিটির অভিভাবকের দায়িত্ব পাচ্ছেন তিনি।

এ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নৌকার এই প্রার্থী। তিনি বলেন, ‘এ জয় শেখ হাসিনার, আইভীর ও নারায়ণগঞ্জবাসীর। আমার এ জয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারও খুশি হবেন। কারণ, চুনকার (আলী আহম্মদ চুনকা, আইভীর বাবা) মেয়ের বিজয় মানে তৈমুরের বিজয়। যতদিন বেঁচে আছি আওয়ামী লীগের ছায়াতলে থাকবো এবং নারায়ণগঞ্জবাসীর সেবা করে যাবো।’

রবিবার (১৬ জানুয়ারি) রাতে নাসিক নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর নিজ বাড়ির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহারে তৈমুর আলম যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলো বাস্তবায়ন হয়নি এবং বাস্তবায়নযোগ্য সেগুলো গ্রহণ করা হবে। তৈমুর আলমসহ সবাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করবো। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, আমি সবার মেয়র। দলমতের ঊর্ধ্বে অতীতের মতো কোনও ধরনের বিভক্তি না করে সবার কল্যাণে উন্নয়ন করে যাবো। উন্নয়নের সুফল নারায়ণগঞ্জের সব মানুষ ভোগ করবেন।’

আইভী বলেন, ‘শপথ নিয়ে চেয়ারে বসে প্রথম শীতলক্ষ্যা নদীর তীরে কদম-রসুল সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা হবে এ কাজ। নারায়ণগঞ্জের চলমান প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে। সবুজ-শ্যামল নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।’

নাসিক নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে ৯২ হাজার ১৭১ ভোট পেয়েছেন। আইভী ও তৈমুরের ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
আমার জয়ে তৈমুর আলমও খুশি হবেন: আইভী
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ