ছবিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮ আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩:২৩

চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। এছাড়া সিটির ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তবে সাধারণ ভোটাররা নির্বাচনকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্রপ্রার্থী তৈমুর আলম খন্দকারের লড়াই হিসেবে দেখছেন। 

সকাল ১০টা ৫০ মিনিটে নগরীর শিশুবাগ এলাকার আলী আহমদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আশাবাদী। এরপরও যে ফলাফলই আসুক না কেন, আমি মেনে নেবো।’

অন্যদিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। পরে ভোটের পরিবেশ ‘আপাতত ভালো রয়েছে’ বললেও তিনি অভিযোগ করে বলেন, একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আইডি কার্ডের জন্য অনেকে কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ইভিএমে অনেক ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এটি তৃতীয় নির্বাচন।  নির্বাচনে মোট পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনও সহিংসতার ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখুন বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক নাসিরুল ইসলামের ছবিতে—

নগরীর শিশুবাগ এলাকার আলী আহমদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে ভোট দেন সেলিনা হায়াৎ আইভী

ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকালে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে ভোটারদের সারি

ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএ) ভোট দিতে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ ভোটারদের

নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থানে পাঁচ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

এখন পর্যন্ত কোনও সহিংসতার ঘটনা ঘটেনি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের আশা সংশ্লিষ্টদের

/এসএইচ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
ছবিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
শিশুদের কোলাহলে মুখর ধানমন্ডি শিশুপার্ক
সর্বশেষ খবর
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী