ভোটের পরিবেশ আপাতত ভালো দেখছি: তৈমুর আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ০৯:০৫ আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:১০

সুষ্ঠু ভোট হলে লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের পরিবেশ ‘আপাতত ভালো রয়েছে’ বললেও তিনি অভিযোগ করেছেন, একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আইডি কার্ডের জন্য অনেকে কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া ফাজিল মাদরাসায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া এ নেতা। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলে স্বতন্ত্র হিসেবে হাতি প্রতীকে নির্বাচন করছেন তৈমুর আলম।

সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তায় বাসা থেকে ভোট কেন্দ্রে এসে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ‘ভোট সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তবে জনস্রোত আমার দিকে, হাতির দিকে, পরিবর্তনের দিকে আছে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন।... ভোটের ব্যবধান হবে লক্ষাধিক। সুষ্ঠু ভোট হলে আল্লাহর রহমতে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় হবে।’

এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চূড়ান্ত ভালো বলবো ভোটের শেষে। ভোট গণনার পর, এর আগে বলা যাবে না।’

সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন এর ৫ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে একজন এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘আমি ওই এলাকার আমাদের নেতাদের বিষয়টি দেখার জন্য বলেছি এবং এটি দেখার জন্য আমি নিজেও সেখানে যাচ্ছি।’

এসময় ইভিএমে ভোট দিতে ভোটারদের এনআইডি নিয়ে ‘হয়রানি’ না করার অনুরোধ জানান তৈমুর আলম। তিনি বলেন, ‘আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কেন্দ্রে। ভোটে আইডি কার্ড লাগবে এ কথা বলা হয়নি, আঙ্গুলের ছাপ মিললেই হবে। আইডি কার্ডের জন্য লোকজনকে পুলিশ আটকাচ্ছে, এটা যেন না করা হয়। তবে এলাকায় যাতে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া না হয় সে জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তৈমুর আলম খন্দকার।

ভোটের পরিবেশ আপাতত ভালো দেখছি: তৈমুর আলম

এসময় তিনি কেন্দ্র থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় নিজের ক্ষোভ পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি মনে করি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে।’

/এসএস/ইউএস/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৯:০৫
ভোটের পরিবেশ আপাতত ভালো দেখছি: তৈমুর আলম
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী