বিএনপির সব সদস্য পদ হারালেন তৈমুর আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০১:১২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রাথমিকসহ সব সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার রাত ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির  রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর কাছে প্রায় ৬৬ হাজর ৫০০ ভোটে পরাজিত হন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার।

নির্বাচনের প্রায় তিন দিন পর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র প্রাথমিকসহ সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কিছুদিন পরেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক পদ থেকে তৈমুর আলমকে প্রত্যাহার করে মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এছাড়া নির্বাচনের কয়েকদিন আগে তার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদও প্রত্যাহার করা হয়।

/এএ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৯ জানুয়ারি ২০২২, ০১:১২
বিএনপির সব সদস্য পদ হারালেন তৈমুর আলম
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ