মহাসড়কে নেই গণপরিবহন, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

সাভার প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ১০:৪৯আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:৪৯

সমাবেশকে কেন্দ্র করে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক গণপরিবহনশূন্য হয়ে পড়েছে। সকাল থেকে সাভারের মহাসড়কগুলোর বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষার পরও বাস পাচ্ছে না পোশাকশ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পায়ে হেঁটে, রিকশাযোগে কিংবা লেগুনাতে বাড়তি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

এতে করে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামীসহ সাধারণ যাত্রীরা। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, নবীনগর, জিরানী, জিরাবো, সাভার, হেমায়েতপুর বাসস্ট্যান্ডগুলোতে দেখা যায় এমন চিত্র।

নাজমা নামের এক পোশাকশ্রমিক জানান, তিনি বাইপালের একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করেও এখন পর্যন্ত কোনও গাড়ি পাননি। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘সমাবেশের জন্য পরিবহন বন্ধ করে রাখা উচিত না। এতে আমরা সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ি।’

পায়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন অনেকে

শাকিল আহমেদ নামের অপর এক পোশাকশ্রমিক বলেন, ‘আমাদের কারখানার বাস নেই। তাই লোকালবাসে যাতায়াত করতে হয়। এখন বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে সে জন্য চেকপোস্টে তল্লাশি জোরদার করা হচ্ছে। গণপরিবহন সংকটের বিষয়টি আমার জানা নেই।’ তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

/কেএইচটি/
টাইমলাইন: ডেটলাইন ২৮ অক্টোবর
৩১ অক্টোবর ২০২৩, ০০:০৭
২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৮
২৮ অক্টোবর ২০২৩, ১৭:১৪
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪১
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
২৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৬
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী