গাজীপুরে শিক্ষার্থীদের গণমিছিল, পুলিশের গাড়ি ও বক্সে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ১৬:২৭আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:২৭

দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, গণহত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে মাওনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে জৈনা বাজার পর্যন্ত মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টা থেকে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থান নিতে থাকেন। দুপুরে আন্দোলনকারীরা পুনরায় জড়ো হয়ে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর দিকে আসতে থাকে। তারা শ্রীপুর সড়কের ভাই ভাই সিটির নিচে রাখা পুলিশের তিনটি গাড়িতে হামলা করে। একপর্যায়ে পুলিশের সব কটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং উড়ালসেতুর নিচে হাইওয়ে পুলিশের দুটি বক্সে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে ইটপাটকেল ও দৌড় দিতে গিয়ে আনুমানিক ১৫ জন আহত হন।

স্থানীয়রা জানান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ, মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী বেলা সাড়ে ১১টায় লাঠি হাতে মাওনা উড়ালসেতুর নিচ দিয়ে প্রদক্ষিণ করেন। এ সময় শ্রীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং গাজীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা উড়ালসেতুর নিচে শান্তিপূর্ণ অবস্থান নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাজার হাজার শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের দেখে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। ‘আমার ভাই মরলো কেন জবাব চাই, জবাব চাই’ বলে স্লোগান দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের উভয় পাশে সতর্ক অবস্থান নেয়। আন্দোলনকারীরা উড়ালসেতু প্রদক্ষিণ করে পুনরায় পল্লীবিদ্যুৎ মোড়ে গিয়ে মিছিল শেষ করেন। এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও আন্দোলনকারীদের মিছিলে বাধা দিতে দেখা যায়নি। আন্দোলনকারীরা তাদের স্লোগানে নিহত ছাত্রদের হত্যাকারীদেরও বিচার দাবি করেন।

পুলিশবক্সে আগুন (ছবি: বাংলা ট্রিবিউন)

তারা আরও জানান, মিছিলে থাকা শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে আসতে দেখে পুলিশ শ্রীপুর সড়কে অবস্থান নেয়। এর ফাঁকে উড়ালসেতুর নিচে রাখা হাইওয়ে পুলিশের দুটি বক্সে আগুন দেয়। তারা হামলা করে পুলিশ বক্সের জানালার গ্লাস ভাঙচুর করে।

গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল আলম রবিন জানান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল এবং সাধারণ সম্পাদক সাবেক জিএস শেখ নজরুল ইসলাম, শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দের নেতৃত্বে আওয়ামী লীগ ও গাজীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা উড়ালসেতুর নিচে শান্তিপূর্ণ অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা তাদের মিছিল নিয়ে চলে যায়। পরে দুপুরের দিকে তারা আবার লাঠিসোঁটা নিয়ে উড়ালসেতুর দিকে আসতে থাকে। একপর্যায়ে তারা ভাঙচুর শুরু করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘আমরা নিরস্ত্র হাতে শান্তিপূর্ণভাবে শ্রীপুর সড়কের ভাই ভাই সিটিতে অবস্থান করছিলাম। আন্দোলকারীরা হঠাৎ করে নিরস্ত্র পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে তারা ভাই ভাই সিটির নিচে রাখা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে তারা উড়ালসেতুর নিচে হাইওয়ে পুলিশের দুটি বক্সেও আগুন দেয়।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি