তুরস্কে ভূমিকম্প: সবচেয়ে বড় সংখ্যক শরণার্থী নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৫

সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ঘুম ভাঙে তুর্কিদের। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে দেশটির সরকার। অনেক শহরে ভবনধসে নিহতের খবর আসছে। নিহত অর্ধশতাধিক। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানতেপ শহরের বাইরে কয়েক লাখ সিরীয় শরণার্থীর আবাস্থল হওয়ায় উদ্বেগ বাড়িয়ে তুলছে কর্তৃপক্ষকে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের তথ্যমতে, বিশ্বের মধ্যে তুরস্ক সবচেয়ে বেশি শরণার্থীকে বহন করছে। দেশটিতে ৩৫ লাখের বেশি সিরিয়ার শরণার্থীর অবস্থান। বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ঘরে বসবাস করে। ফলে ভূমিকম্প কেন্দ্রস্থলের কাছাকাছি হওয়ায় এখানেও প্রাণহানির শঙ্কা রয়েছে।

বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিকে বিপর্যয়কর পরিস্থিতি হিসেবে বর্ণনা করছে স্থানীয় প্রতিনিধিরা। অনেক পুরনো ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়েছেন বলে জানা গেছে। এ অবস্থায় নাগরিকদের খোলা জায়গায় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার। প্রাণহানির সংখ্যা বাড়ছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। এদিকে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী