জবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আল্টিমেটাম

জবি প্রতিবেদক
১৭ জুলাই ২০২৪, ১৮:০৮আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৮:৪৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ছাত্ররাজনীতি দিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় জনের একটি প্রতিনিধিদল লিখিত দাবি উত্থাপন করেন। এর আগে বিকাল সাড়ে ৩টা নাগাদ উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো– আজীবনের জন্য ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে; ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে; কোনও শিক্ষক-শিক্ষার্থী বা কর্মচারী কোনও রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; মেসে অবস্থান করা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারী সন্ত্রাসদের বিচার করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে; এই আন্দোলনে হামলাকারী ও মেসে হামলাকারীদের প্রশাসনে সোপর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সব ধরনের আইনি সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবিগুলো লিখিত আকারে দিয়েছে। আমরা প্রশাসন সেগুলো আলোচনা করে দেখছি।’

/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ