বাংলাদেশে ছাত্র আন্দোলন ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে মার্কিন সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ১৭:২৬আপডেট : ১৮ জুলাই ২০২৪, ২০:১৬

বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলন ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে, আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। শান্তিপূর্ণ আন্দোলনে কোনও ধরনের সহিংসতার নিন্দা জানায় তারা।

বুধবার (১৭ জুলাই) ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারকে ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে যুক্তরাষ্ট্র বিবেচনা করে কিনা’– এমন প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেননি তিনি।

বাংলাদেশে নির্বাচনের আগে নিয়ে যুক্তরাষ্ট্র অনেক সরব ছিল। কিন্তু নির্বাচনের পরে হঠাৎ করে যুক্তরাষ্ট্র ‘নীরব’ হয়ে গেছে, এর কারণ কী– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমত, এটি ঠিক না। আমি কয়েকবার এ সপ্তাহে কথা বলেছি। গত সোমবার কথা বলেছি। আমার মনে হয় গতকালও কথা বলেছি এবং আজও বলছি যে– শান্তিপূর্ণ আন্দোলনে যেকোনও সহিংসতাকে আমরা নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘দূতাবাসের মাধ্যমে এবং ওয়াশিংটনে কর্মকর্তারা আন্দোলনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা দেখছি মানুষ মারা যাচ্ছে, আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে নাগরিক অধিকার যেন সমুন্নত রাখে।’

/এসএসজেড/এফএস/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম