আগামী তিন দিন ৯টা থেকে ৩টা সরকারি অফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ জুলাই ২০২৪, ১৭:৫২আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৮:০৩

আগামী তিন দিন অর্থাৎ রবি থেকে মঙ্গলবার (২৮ থেকে ৩০ জুলাই) পর্যন্ত সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। মঙ্গলবারের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলে জানান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (২৭ জুলাই) বিকালে জনপ্রশাসনমন্ত্রী কয়েকজন সাংবাদিককে এ তথ্য জানান।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে নতুন অফিস সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন। 

প্রসঙ্গত, গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে অফিস।

/এসএনএস/এসএমএ/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
সাবেক মন্ত্রী ফরহাদ ও তার স্ত্রীসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে 
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান