তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদেশিকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির একজনকে উদ্ধার করা হয়েছে। তুরস্ক সময় সোমবার সন্ধ্যার দিকে নুর আলম নামে ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। কিন্তু তার সঙ্গী গোলাম সাইদ রিংকু এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম।

তিনি জানান, নুর আলম সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু রিংকুর এখনও খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র এবং তার বাড়ি বগুড়া।

কনসাল জেনারেল বলেন, ‘ওই অঞ্চলে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখন পর্যন্ত আর কোনও হতাহতের খবর পাইনি। এছাড়া সাতজন বাংলাদেশি শিক্ষার্থীকে ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এখন ওই অঞ্চলে আবহাওয়া প্রায় শূন্য ডিগ্রির কাছে। বৈরি পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ধীরগতিতে চলছে।

ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন। কিছু সংখ্যক সেখানে ব্যবসা করেন। আবার অনেকে এনজিওতে চাকরি করেন।

/এসএসজেড/আরআইজে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী