শনিবার মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন: বন্ধ থাকবে বাণিজ্যিক চলাচল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ২০:৪৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২২:০৮

মেট্রোরেলের লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন শনিবার (৪ নভেম্বর)। এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেন উদ্বোধন করবেন। পরে ট্রেনে চড়ে তিনি মতিঝিল যাবেন। উদ্বোধন উপলক্ষে মেট্রোরেলে বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ থাকবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিঝিল যাওয়ার পর সেখানে এমআরটি নর্দান রুটের কাজ উদ্বোধন করবেন। একই সঙ্গে এমআরটি-৫-এর ফলক উন্মোচন করবেন। এমআরটি লাইন-৫-এর আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার পাতাল রেল আর সাড়ে ৬ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে।

৪ নভেম্বর উদ্বোধনের পর ৫ নভেম্বর থেকে আবার সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে মেট্রোরেল। এদিন থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল আগের নিয়মে চলাচল করলেও আগারগাঁও-মতিঝিল অংশে চলাচল আপাতত সীমিত রাখা হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর করার মাধ্যমে এই এমআরটি লাইন-৬-এর দ্বিতীয় অংশে মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো– ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। এই তিনটি স্টেশন দিনের শুরুতে কেবল চার ঘণ্টার জন্য চালু রাখা হবে।

৫ নভেম্বর থেকে মেট্রোরেলে চলাচলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এদিন থেকে সকালে ১ ঘণ্টা বাড়িয়ে সাড়ে ৮টার পরিবর্তে সকাল সাড়ে ৭টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। তবে মেট্রোরেল চলাচল বন্ধের সময় রাত সাড়ে ৮টা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া উত্তরা উত্তর থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল কেবল সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে। এরপর আর মতিঝিল যাবে না। তখন কেবল উত্তরা উত্তর থেকে আগারগাঁও মেট্রোরেল চলাচল করবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

ভাড়া

উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, সচিবালয় পর্যন্ত ৯০ টাকা ও ফার্মগেট পর্যন্ত ৭০ টাকা। মিরপুর ১০ থেকে থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ৬০ টাকা, সচিবালয় পর্যন্ত ৫০ টাকা, ফার্মগেট পর্যন্ত ৩০ টাকা।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ৫০ টাকা, সচিবালয় পর্যন্ত ৪০ টাকা ও ফার্মগেট পর্যন্ত ২০ টাকা।

/জেডএ/ইউএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের