যশোর সদর উপজেলার ভোট স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৯:০৫আপডেট : ২৩ মে ২০২৪, ১৯:০৫

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সব পদের ভোট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সংক্রান্ত ইসির নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।

আগামী ২৯ মে এ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিল।

এখন আদালতের আদেশে চেয়ারম্যান পদে আরও একজন যুক্ত হবে।

ইসির চিঠিতে বলা হয়, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম আদালতে গেলে ১৩ মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি।

পরে ২০ মে এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে তাতে ‘নো অর্ডার’ আদেশ আসে।

এমন পরিস্থিতিতে নতুন প্রার্থীকে যুক্ত করে আদালতের আদেশ বাস্তবায়নে ২৯ মে অনুষ্ঠেয় সদর উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম