সায়েন্সল্যাবে ‘বাংলা ব্লকেড’, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৪, ১১:১৬আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৮:৩৩

সরকারি চাকরির সব গ্রেডে এবং সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোটা নিরসনের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন তারা। এসময় মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ঢাকা কলেজ থেকে দুই শতাধিক শিক্ষার্থী স্লোগানমুখর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। শিক্ষার্থী কর্মসূচি থেকে কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

মিছিল নিয়ে আসেন সাত কলেজের শিক্ষার্থীরা

আন্দোলনরতদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, ‘আমরা কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই। একজন শিক্ষার্থী বেশি নম্বর পেয়েও নিয়োগ পাবে না, আর আরেকজন কম নম্বর পেয়েও কোটার ভিত্তিতে নিয়োগ পেয়ে যাবে; এটি হতে পারে না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে হোক, যাতে যোগ্যতম প্রার্থীরাই চাকরি পান।’ 

আদালতে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে আন্দোলন চলমান থাকবে বলেও জানান এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীরা আজ সড়কে অবস্থান করবেন। আমরা কোটা নিয়ে সংশ্লিষ্ট মহলের ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সায়ন্সল্যাব মোড়ে ‘বাংলা ব্লকেড’

এদিকে আজ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে দুই আবেদনের শুনানি একসঙ্গে আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।

/এএজে/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম