গণপদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১১:৪৪আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১১:৪৪

বঙ্গভবন অভিমুখে পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাসের দাবিতে এই স্মারকলিপি দেবেন তারা।

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টায় বিভিন্ন হল ও বিভাগ থেকে ব্যানার নিয়ে মিছিল করতে করতে জড়ো হতে শুরু করেন তারা। ঢাবি ছাড়াও অধিভুক্ত সাত কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা এই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য জড়ো হতে থাকেন।

বিক্ষোভ মিছিল নিয়ে জগো হচ্ছেন শিক্ষার্থীরা

সরেজমিনে দেখা গেছে, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি সামনে জড়ো হন। খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এখনও সেখানে এসে পৌঁছাননি।

আন্দোলনের সমন্বয়কদের সূত্রে জানা যায়, গণপদযাত্রাটি লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য-শাহবাগ-মৎস ভবন-হাইকোর্ট-বায়তুল মোকাররম হয়ে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবে।

/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম