রাজধানীতে নিহত একজনের পরিচয় মিলেছে, বের হয়েছিলেন কাজে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ২১:৩২আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:৩২

মঙ্গলবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষে নিহত হন দুই জন। তাদের একজনের পরিচয় মিলেছে। সিটি কলেজের সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

স্বজনরা জানান, ওই ব্যক্তির নাম মো. শাহজাহান (২৫)।  তিনি নিউমার্কেট এলাকার হকার ছিলেন। কামরাঙ্গীচর চান মসজিদ এলাকায় স্ত্রী ফাতেহা আক্তারকে নিয়ে থাকতেন। তার বাড়ি কেরানীগঞ্জের মীরেরবাগ পোস্তগোলায়, তার বাবার নাম মহসিন।

মৃতের মা আয়েশা বেগম ও মামা মোসলেম রাত সাড়ে ৮টার দিকে  ঢামেক মর্গে এসে লাশ শনাক্ত করেন। আয়েশা জানান, তার ছেলে শাহজাহান নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে পাপোস বিক্রি করতো। সে সকালে কাজে বের হয়। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

সিটি কলেজের সামনের এলাকা প্রায় সারা দিনই ছিল রণক্ষেত্র (ছবি: সাজ্জাদ হোসেন)

উল্লেখ্য, সিটি কলেজের সামনে থেকে কে বা কারা তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক অ্যাম্বুলেন্স চালক আলী মিয়া তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এছাড়া রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় অজ্ঞাতনামা এক পুরুষ নিহত হন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয়ও জানা যায়নি।

/এআইবি/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
সর্বশেষ খবর
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি