ফিরে গেলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, রাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা

ঢাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ২১:৫৬আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:৫৬

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচিতে মঙ্গলবার (১৬ জুলাই) সারা দিন থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শহীদ মিনারে অবস্থান নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আর রাজু ভাস্কর্যে ছাত্রলীগ।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবস্থান শেষে রাত সোয়া ৮টায় আন্দোলনকারীরা হলে ও মেসে ফিরে যেতে শুরু করেন। এ সময় শহীদ মিনার থেকে দলবদ্ধ হয়ে পুলার রোড় হয়ে ভিসি চত্বরের দিকে রওনা দেয় মহসিন হল ও সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। তারা ভিসি চত্বরে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর রাত সাড়ে ৮টায় স্ব স্ব হলে ফিরে যান।

মহসিন হলের শিক্ষার্থীরা হলের ভেতরে যাওয়ার সময় মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় তারা হাতে থাকা লাঠি দিয়ে ফ্লোরে আঘাত করতে থাকেন।  

তখন কিছু শিক্ষার্থী শহীদ মিনারে অবস্থান করলেও রাত ৯টার দিকে সবাই হলে ও স্ব স্ব জায়গায় ফিরে যান। সমন্বয়করা জানিয়েছেন, রাতে মিটিং শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল এলাকায় অবস্থা নিয়ে আছে ছাত্রলীগ। ছাত্রলীগ সূত্রে জানা যায়, অন্তত রাত একটা পর্যন্ত তারা অবস্থান করবে।

এ সময় ফিরে যেতে যেতে রোকেয়া হলের সামনে মেয়েরা রাজু ভাস্কর্যে অবস্থানকারী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন। ছাত্রলীগ নেতাকর্মীরা মেয়েদের রাজুর দিকে অগ্রসর হতে ইশারা করতে থাকেন।

/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম