‘দায়িত্ব পালনকালে ১২ পুলিশ সদস্য আহত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ০৭:০০আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:০০

চলমান কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন সদস্য আহত হয়েছেন।

আহত সদস্যরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মহাখালী পুলিশ বক্সের ইনচার্জ এসআই শাহ মিরাজ উদ্দিন, রূপনগর থানার এসআই আল-মামুন ও সাইফুল ইসলাম, পিওএম দক্ষিণ বিভাগের কনস্টেবল তানভীর, মো. মাহমুদুল ইসলাম, মাহিন ইসলাম নাসিম, পিওএম উত্তর বিভাগের কনস্টেবল মুক্তার ও মুরাদ, মহাখালী পুলিশ বক্সের কনস্টেবল মো. হাসান আলী ও রাশেদ এবং ট্রাফিক গুলশান বিভাগের কনস্টেবল মো. আব্দুল লতিফ।

মঙ্গলবার (১৭ জুলাই) দিবাগত রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকজন আহত পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন।

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ, সায়েন্সল্যাব, নিউমার্কেট, মহাখালী, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে সমাবেশ করে। ফলে নগরবাসীর চলাচলে চরম বিপর্যয় নেমে আসে।

উপকমিশনার ফারুক হোসেন বলেন, সরকারি সম্পদ ও নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করতে গিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হামলায় ডিএমপির ১২ জন পুলিশ সদস্য আহত হন।

এদিকে পুলিশের পাশাপাশি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহকালে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ২৫ জন সাংবাদিক আহত হয়েছেন। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দায়িত্ব পালনকালে সময় টিভির ক্যামেরাপারসন নিজামউদ্দিন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

/কেএইচ/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম