ঢাবির নীলক্ষেত গেটে ব্যারিকেড, প্রবেশ করতে হচ্ছে কার্ড দেখিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুলাই ২০২৪, ১২:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৬:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত প্রবেশ গেট (মুক্তি ও গণতন্ত্র তোরণ) দিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক ছাড়া সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা মোতাবেক কোনও সাংবাদিককেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বুধবার (১৭ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফটকটি ব্যারিকেড দিয়ে গেট বন্ধ করে রেখেছে পুলিশ। শিক্ষার্থী এবং শিক্ষকদের পর্যাপ্ত তথ্য দিয়ে আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে।

গেটে দায়িত্ব থাকা ডিএমপি একজন পুলিশ পরিদর্শক অর্পিত হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের ঊর্ধ্বতন নির্দেশনা মোতাবেক কাজ করছি। নিরাপত্তার স্বার্থে আমরা এ পদক্ষেপ নিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ হলে আর এই পরিচয় নিশ্চিত হতে পারলেই আমরা তাদের ঢুকতে দিচ্ছি অন্যথায় নয়।’

ফটকে ব্যারিকেড (ছবি: বাংলা ট্রিবিউন)

এদিকে বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত ও পান্থপথ এলাকায় ঘুরে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গাড়ি বহরে টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদেরও।

/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম