টিএসসিতে অবস্থান ঠেকাতে পুলিশের সাউন্ড গ্রেনেড, সাবেক ডাকসু নেতাসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ১৬:০৪আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭:০৮

কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন ও হত্যার প্রতিবাদ জানাতে টিএসসিতে অবস্থান নেওয়ার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন ও তার তিন সহযোগী। পুলিশ  তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা সরতে না চাইলে চার রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়। পরে আক্তার ও তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

টিএসসির পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করায় চার জনকে গ্রেফতার করে পুলিশ (ছবি: নাসিরুল ইসলাম)

বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজু ভাস্কর্যের দক্ষিণ পাশে এই চিত্র দেখা যায়। এর আগে দুপুর আড়াইটার কিছু আগে আক্তাররা অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তারা বাধা মানেননি। এই চার জনকে ঘিরে অনেক সাংবাদিকের উপস্থিতি তৈরি হয়। তাদের সরানোর জন্য চাপ সৃষ্টি হলে পুলিশ তাদের লক্ষ্য করে চার রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে তাদের চার জনকে ঘিরে থাকা সাংবাদিকরা সরে গেলে তাদের টেনে প্রিজন ভ্যানে তোলেন পুলিশ সদস্যরা।

তাদের কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলেও তারা কোনও মন্তব্য করতে চাননি।

টিএসসির পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করে চার জন (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিকসহ একাধিক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার সোলায়মান কবির। আহত এই সাংবাদিক বলেন, এখানে সাউন্ড গ্রেনেড মারার মতো কোনও পরিবেশ সৃষ্টি হয়নি। তারপরও আমাদের এভাবে আহত করা হলো।

টিএসসির পাশে কয়েকজনের অবস্থান নেওয়া ঠেকাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ (ছবি: নাসিরুল ইসলাম)

/জেডএ/কেএইচ/ইউএস/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ঢাবিতে ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি  
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
দুর্ধর্ষ টেম্পু ইসমাইলকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের
সর্বশেষ খবর
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
জবির আবাসন প্রকল্পে ইউটার্ন, ১৬০০ থেকে কমে আসন ৬০০ শিক্ষার্থীর
জবির আবাসন প্রকল্পে ইউটার্ন, ১৬০০ থেকে কমে আসন ৬০০ শিক্ষার্থীর
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল