ডিবি অফিসে নাহিদের সঙ্গে দেখা করতে পারেনি পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৪, ১৮:২৭আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯:১২

কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের পরিবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিল রাজধানীর মিন্টো রোডে। কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

প্রায় দেড় ঘণ্টা ধরে নাহিদের পরিবার ডিবি কার্যালয়ে যাওয়ার জন্য চেষ্টা  করেছে। নাহিদের পরিবারের সদস্যদের মধ্যে ছিল মা মমতাজ বেগম, দুই ফুপু, এক খালা এবং তার স্ত্রী।

রবিবার (২৮ জুলাই) বিকালে সাড়ে ৪টায় মিন্টো রোডে নাহিদের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নাহিদের মা মমতাজ বেগম বলেন, আমরা নাহিদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিন্টো রোডে প্রবেশ করতে দেয়নি। নাহিদের স্ত্রী ও খালা পুলিশের সঙ্গে কথা বললে পুলিশ তাদের জানায় ভেতরে যাওয়া যাবে না।

এদিকে সরেজমিন দেখা যায়, মিন্টো রোডে ঢোকার দুই পাশে অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাশে দুপুর থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এর মাঝখানে রয়েছে ডিবি কার্যালয়। দুপুর থেকে মিন্টো রোড এলাকায় যান চলাচল ও জন সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়া মিন্টো রোড এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নাহিদের পরিবার মিন্টো রোডের পূর্ব পাশ দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল। তাদের পূর্ব পাশের ব্যারিকেড থেকে ফিরিয়ে দিয়েছে এপিবিএন পুলিশ সদস্যরা। মিন্টো রোডে ডিবি পুলিশ, থানা পুলিশসহ এপিবিএন মোতায়েন করা হয়েছে।

/কেএইচ/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
মুগদায় ব্লকরেইড, ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ
৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম