কোটা আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে: উদীচী সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৪:৪৬আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৪:৪৬

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান।

শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা’র প্রতিবাদে উদীচী আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক বদিউর রহমান বলেছে, ‘ছাত্রদের আন্দোলন এখন সাধারণ গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছে। আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি। ছিল ছাত্রদের কোটা আন্দোলন, কিন্তু এখন তা বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। যা কিছু ঘটেছে তার দায় সরকার দায় এড়াতে পারে না।’

উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি জামশেদ আনোয়ার তপন বলেন, ‘যারা যৌক্তিক কোটা আন্দোলনের সঙ্গে ছিল সরকার তাদের বিভিন্ন তকমা দিয়েছে। কোটি কোটি টাকা লুট, হত্যা, গুম করছে সরকারের অধীনে তাদের বিচার নেই। শিল্পীদের অধিকার বঞ্চিত করেছে আমরা অনতিবিলম্বে এই স্বৈরাচারী সরকারের পতন চাই। প্রতিটি জায়গায় নিরস্ত্র ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সমাবেশে উদীচী শিল্পী গোষ্ঠীর মুখপাত্ররা বলেন, ‘সরকার স্বাধীনতাকে হরণ করে, গণতন্ত্রকে হরণ করে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে মানুষ সেখান থেকে মুক্তি চায়।’

এসময় উদীচী শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা সমবেত হয়ে গান, কবিতা ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানায়।

/এএজে/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম