একদফা দাবি আদায়ে ‘জাতীয় সংগ্রাম পরিষদ’ গঠনের ঘোষণা

ঢাবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২১:১২আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২২:০২

কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছেন। রবিবার (৪ আগস্ট) থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এটি বাস্তবায়ন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ এবং দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে ‘জাতীয় সংগ্রাম পরিষদ’ গঠন করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তার ফেসবুক প্রোফাইলে এই ঘোষণা দেন।

নাহিদ তার পোস্টে লেখেন, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে।

পাশাপাশি আগামীকাল সব জেলা, উপজেলা, পাড়ায়, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচির ডাক দেন তিনি। পাশাপাশি সব হত্যার বিচার  এবং সব রাজবন্দিকে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন।

সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নাহিদ লেখেন, আগামীকালের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্ব হল খুলে প্রবেশ করবে। সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শিগগিরই ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে।

অসহযোগ আন্দোলনের সময় যারা অফিসে বা কাজে যাবেন তাদের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা– জানতে নাহিদের যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে আরেক সমন্বয় আব্দুল্লাহ সালেহীন অয়ন এই প্রশ্নের জবাবে বলেন, সাধারণ জনগণ আমাদের সঙ্গে আছে। তারা আমাদের ডাকে এতদিন সাড়া দিয়েছে, এবারও দেবে।

/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান