মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার অনুরোধ পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৪:০৬আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:০৬

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে মিরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জড় হয়ে এই বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

সম্মিলিতভাবে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীদের থেকে কয়েক মিটার দূরে মিরপুর ২ এর দিকে পুলিশ অবস্থান নেয়।

আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান নিতে বলে পুলিশ

পরে সোয়া ১টায় মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান নিতে বলেন তারা। কোনও বহিরাগত এসে যেন কোনও ধরনের সহিংসতা করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের।

পুলিশ কর্মকর্তারা বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। রাষ্ট্রীয় কোনও সম্পত্তির ক্ষতি করবেন না। মিরপুর ১০ এর আশপাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছে। দুই পক্ষের মাঝে কোনও সংঘাত যেন না হয়, তার জন্য পুলিশ ফোর্স সতর্ক আছে। এ সময় ছাত্রদের কাছে থাকা পুলিশের দুটি বুলেটপ্রুফ জ্যাকেট তারা নিয়ে নেন।

শিক্ষার্থীদের অবস্থান। ছবি: নাসিরুল ইসলাম

মিরপুর ১০ ছাড়াও মিরপুর ১২ ডিওএইচএস এর প্রবেশ পথে একদল অভিভাবক ও শিক্ষার্থী ব্যানার নিয়ে অবস্থান করেন।

শুক্রবার (২ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। তারা আপামর জনসাধারণকে অলি-গলিতে, পাড়ায়-পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আন্দোলনকারীরা অবস্থান নিলে মিরপুর ১০ নম্বর চত্বরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের ফুটপাতের দোকান ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়। দুই প্লাটুন বিজিবিও সেখানে উপস্থিত আছে।

/জেডএ/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের