শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে-পরীক্ষার হলে ফিরে যাবে, প্রত্যাশা ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৩:৩৯আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৩:৩৯

কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে, এমন প্রত্যাশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার (২ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে-পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারও অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না।’

তিনি বলেন, ‘কোটাপ্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর সরকারের পক্ষ থেকে কোনও সময়ক্ষেপণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেইম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজিকে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশন কাজও শুরু করেছে।‘ ঘটনা তদন্তে জাতিসংঘের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগ মুখপাত্র। 

নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত ব্যক্ত করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই মতামতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় মহল যেন ব্যবহার না করতে পারে, সে জন্য সবাইকে সচেতন থাকা সমীচীন।’

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের