হত্যা ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৪:৩৯আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৪:৩৯

‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় বিএনপিকে দায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন ও কাল্পনিক বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে কার ইশারায় রংপুরে আবু সাঈদসহ দেড় শতাধিক ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে নিরীহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তা আপনারা ভালোভাবে জানেন।’

মঙ্গলবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘হত্যা ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, নেতৃবৃন্দসহ সাধারণ মানুষকে গ্রেফতার ও কারান্তরীণের ঘটনায় প্রমাণিত হয়েছে যে, সরকারের ভিতে কম্পন শুরু হয়েছে।’

উল্লেখ্য, সোমবার (২২ জুলাই) ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে গত কয়েকদিনে সারা দেশে যে তাণ্ডব চলেছে, তার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, ‘দ্রুত এই দুর্বৃত্ত শিবির-জামায়াত, বিএনপির সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ১৩/১৪-তে অগ্নিসন্ত্রাস যারা করেছে, তাদের অনেককে শাস্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে আবার একই চেহারায়। তবে এবার অত সহজে ছাড়া হবে না।’

প্রসঙ্গত, ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির ডজনখানেকের বেশি কেন্দ্রীয় নেতা, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, ১২ দলীয় জোটের সৈয়দ এহসানুল হুদাসহ অনেকে গ্রেফতার হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, সংশ্লিষ্টতা না পাওয়া গেলে রাজনৈতিক নেতাদের কাউকে-কাউকে ছেড়ে দেওয়া হতে পারে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল (সোমাবার, ২২ জুলাই) প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে যে বক্তব্য রেখেছেন, তা সম্পূর্ণ রূপে ভিত্তিহীন, কাল্পনিক এবং বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশব্যাপী সংঘটিত সরকারি অপতৎরতা এবং পৈশাচিক ও বর্বরোচিত ঘটনা সারা বিশ্ব থেকে আড়াল করতে পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঔপনিবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদ আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড সংঘটিত হয়নি।’

‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন, তাতে প্রতীয়মান হচ্ছে যে, তারা সরকারি দলের কোনও পদে অধিষ্ঠিত আছেন। আন্দোলনকে দমন করতে আওয়ামী সরকারের এই ধরনের আগ্রাসী ও নির্মম ভূমিকার নজির পৃথিবীতে নেই।’

বিবৃতিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়া পল্টনের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান বিএনপি মহাসচিব।

প্রসঙ্গত, আজ বুধবার (২৪ জুলাই) বিকালে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব।

/এসটিএস/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস