কোটা আন্দোলন: সহিংসতার বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ১২:৫৭আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৫৭

রাষ্ট্রবিরোধী দুষ্কৃতকারী কর্তৃক ছাত্র, পুলিশ, সাংবাদিক হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে জেলা ও দায়রা জজ প্রবেশ ফটকের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোটা আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বিএনপি-জামায়াত। তারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে দেশকে দরিদ্র রাষ্ট্র বানাতে চায়। হামলাকারীরা আইকনিক স্থাপনাগুলো দেখে দেখে ধংসযজ্ঞ চালিয়েছে। যারা এসব কাজে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।’ একই সঙ্গে স্বাধীনতাবিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে আহ্বানও জানানো হয়।

মানববন্ধন থেকে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু এবং যথাযথ বিচারে বিশেষ আইন প্রণয়ন করা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা ও দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানান আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট দর্শন চাকমা ও তোষণ চাকমা প্রমুখ।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের