নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ: নানক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ২০:৩৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২০:৩৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। সিটি নির্বাচনে দলীয় ভেদাভেদ ভুলে সবাই আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছেন।’

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে নানক এ সব কথা বলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।  

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা আহ্বায়কের পদ থেকে প্রত্যাহার করেছে বিএনপি। এ বিষয়ে প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না।’

এ সময় উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, এস এম কালাম হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান দীপুসহ অনেকে।

সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট খোকন সাহার সঙ্গে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ফোনালাপ ফাঁস হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে নানক বলেন, ‘ফোনালাপের বিষয়টি আমরা বিশ্লেষণ করে খতিয়ে দেখছি। একটু সময় নিয়ে ভালো দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা যতটুকু শুনেছি, তিনি তার একটি ক্লাইন্টের কাছে টাকা চেয়েছেন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনও টাকা তিনি চাননি।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এর আগে আরও তিনটি নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু কেউ বলতে পারবে না তিনি ব্যবসায়ী বা কারো কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করেছেন। এবারও তিনি কারও কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছেন না।’

 

 

/এমএএ/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম